• লিড নিউজ
  • জাতীয়

সংসদে রাষ্ট্রপতির ভাষণ: প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিরোধী দলের প্রতিবাদ-ওয়াক আউট ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনই রাষ্ট্রপতির ভাষণ ঘিয়ে হট্টগোলের সৃষ্টি হয়েছে সংসদে। রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানালে তা সৃষ্টি হয়।

‎এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ করসহ বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।

‎এর মধ্যে দিয়েই রাষ্ট্রপতি সংসদের অধিবেশনে ঢোকেন। তিনি স্পিকারের পাশে বসেন। তখন সরকার দলীয় সংসদ সদস্যরা ওঠে দাঁড়ান। আর বিরোধীরা বসে পড়েন। তখনও বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদে হইচই করতে থাকেন।

‎এই পর্যায়ে রাষ্ট্রপতির বক্তব্যের আগে জাতীয় সংগীতের সুর বেজে ওঠে। এর একটু পর বিরোধীদের কেউ কেউ ওঠে দাঁড়ান। অন্যদেরও ওঠে দাঁড়াতে কাউকে হাত নাড়াতে দেখা যায়।

‎রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বক্তব্য শুরু করলে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি স্লোগান দিতে থাকে বিরোধীরা। রাষ্ট্রপ্রধানের ভাষণের দুয়েক মিনিটের মাথায় ওয়াক আউট করে তারা। এর মধ্য দিয়ে সংসদের প্রথম দিনেই ওয়াক আউটের ঘটনা ঘটলো।

মন্তব্য (০)





image

আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তৎ...

image

রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর অভ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দী...

image

সংসদে রাষ্ট্রপতি প্রবেশ করতেই ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকা...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চলমান অধিবেশনে এক নজিরবি...

image

ত্রয়োদশ জাতীয় সংসদ: মির্জা আব্বাসসহ ৫ সদস্যের প্যানেল স্প...

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি...

image

সংসদে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের ম...

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারস...

  • company_logo