• লিড নিউজ
  • জাতীয়

রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রপতি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান।

এদিকে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন টেবিল চাপড়ে অভিনন্দন জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারদলীয় সংসদ সদস্যরা হাসিমুখে রাষ্ট্রপতির বক্তব্যের শুরুতেই অভিনন্দন জানান।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি অনেকটা স্থিতিশীল হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে ৮.৫৮ শতাংশে দাঁড়িয়েছে, যা সামনের দিনগুলোতে আরও কমবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

জরুরি ভিত্তিতে এক লাখ টন ডিজেল ও দুই কার্গো এলএনজি কিনছে ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট মোকাবিলায় জরুর...

image

বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক : আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বিক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক : দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বেসরকারি খাত উন্ন...

image

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম

নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণে সরকারকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত ...

image

এপ্রিলজুড়ে একাধিক তীব্র তাপপ্রবাহের আশঙ্কা

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে এপ্রিলের শুরু থেকেই তাপপ্র...

  • company_logo