• লিড নিউজ
  • জাতীয়

আপনারা কোনো দলের নন, এই সংসদের অভিভাবক: স্পিকার-ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে আপনারা কোনো দলের নন, আপনারা এই মহান জাতীয় সংসদের অভিভাবক। গত দেড় দশকেরও বেশি সময় ধরে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে সংসদকে অধিকার লঙ্ঘনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। কিন্তু আজকের এই সংসদ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ।

‎আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎প্রধানমন্ত্রী তার বক্তব্যে সংসদের মর্যাদা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বিগত দেড় দশকে যারা নিজেদের এমপি পরিচয় দিয়েছিলেন, তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না। আজ দেশের স্বাধীনতা প্রিয় ও গণতন্ত্রকামী মানুষ এই সংসদের দিকে এক বুক প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। দেশ ও জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই।’

‎সংসদীয় গণতন্ত্রকে প্রাণবন্ত করতে সরকারি ও বিরোধীদলের সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আমরা বিরোধিতার জন্য বিরোধিতা চাই না। বরং যুক্তিযুক্ত তর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। সংসদ পরিচালনায় আপনাদের (স্পিকার ও ডেপুটি স্পিকার) ভূমিকা সর্বাধিক এবং আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা থাকবে।’

‎স্পিকারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে সংসদের প্রতিটি সদস্য আপনাদের চোখে সমান।’ জনগণের হারানো অধিকার ফিরিয়ে দিয়ে এ সংসদকে একটি কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

জরুরি ভিত্তিতে এক লাখ টন ডিজেল ও দুই কার্গো এলএনজি কিনছে ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট মোকাবিলায় জরুর...

image

বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক : আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বিক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক : দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বেসরকারি খাত উন্ন...

image

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম

নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণে সরকারকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত ...

image

এপ্রিলজুড়ে একাধিক তীব্র তাপপ্রবাহের আশঙ্কা

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে এপ্রিলের শুরু থেকেই তাপপ্র...

  • company_logo