• জাতীয়

রাজধানীতে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫) নামে দুই শিশু মারা গেছে। বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০নং লেনে এ দুর্ঘটনা ঘটে।

‎গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎মৃত আয়শার বাবা মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার বরুরা উপজেলায়। বর্তমানে পূর্বাঞ্চল ৮ নম্বর লেনে থাকেন। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে আয়শা ছিল দ্বিতীয়। স্থানীয় শহিদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল আয়শা। তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। দুপুরে বাসায় ছিলেন তিনি। এ সময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের বাসার পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি ওয়াল ভাঙা হয়নি। ভেতরে ওয়ালের পাশেই রাখা ছিল ইট, বালু। শিশু দুটি যখন ঠিক ওয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেই পুরাতন ওয়ালটি ধসে তাদের উপর পড়ে। এতে চাপা পড়ে আয়শা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদেরকে দেয়ালের নিচ থেকে বের করে প্রথমে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎নিহত নুসরাত জাহান মরিয়মের বাবা রাজমিস্ত্রী মো. শরিফ বলেন, আমার একমাত্র মেয়ে মরিয়ম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে। পাশের বাসার আয়েশার সঙ্গে প্রতিদিন খেলত। আজকেও আয়েশার সঙ্গে খেলতে যায়। পাশের বাসার দেয়াল চাপায় আমার মেয়েসহ আয়েশাও মারা যায়।

‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (০)





image

মন্ত্রী-এমপিদের চাল-চলনে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির...

নিউজ ডেস্কঃ মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চাল-চলনে মার্জিত ...

image

যত্রতত্র যাত্রী ওঠানামা করালে কঠোর ব্যবস্থা: ডিএমপি ‎

নিউজ ডেস্কঃ ঈদযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক জ্যাম কমানোর জন্য ...

image

ববি হাজ্জাজের আসনসহ ৫ আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নি...

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ...

image

হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্টে...

image

‎খালি চেয়ার দিয়ে শুরু হবে সংসদ; স্পিকার-ডেপুটি স্পিকারের ...

নিউজ ডেস্কঃ নতুন সংসদের প্রথম অধিবেশন খালি চেয়ার দিয়েই ...

  • company_logo