• লিড নিউজ
  • জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত সংসদ ভবন ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত সংসদ ভবন। ইতোমধ্যেই সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। নব নির্বাচিত সংসদ সদস্যদের দেয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। এবারের সংসদে ২১৯ জন নতুন মুখ। সংসদের হুইপ এম রহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যের উপস্থিতিতে প্রাণবন্ত হবে অধিবেশন। প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে।

‎১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসন পেয়ে সরকার গঠন করেছে। আর জামায়াত জোট ৬৮টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দল।

‎সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী ১২ মার্চ সংসদ অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি। ফাগুনে ডাকা এই অধিবেশনের প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। বুধবার ডাকা হয়েছে সরকারদলীয় সংসদীয় সভা। এবারের সংসদে ২১৯ জন নতুন মুখ।

‎এবার সংসদ প্রাণবন্ত হবে বলে মনে করেন হুইপ এম রহুল কুদ্দুস তালুকদার দুলু। জানালেন, নবনির্বাচিত সংসদ সদস্যরাও প্রস্তুতি শেষ করেছেন। বাকি শুধু আনুষ্ঠানিকতা।

‎তিনি বলেন, ‘সব কিছুর প্রাণকেন্দ্র হচ্ছে এই জাতীয় সংসদ। এ জাতীয় সংসদের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে। বেশিরভাগ এমপি নতুন। তারা যেন কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদটা যে পরিচালিত হবে তাদের দুদিনব্যাপী একটা প্রশিক্ষণ দিতে হবে। যে কীভাবে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলতে হবে।’

‎জাতীয় সংসদের হুইপ বলেন, ‘বিরোধীদলে যারা সংসদ সদস্য থাকবেন তারা কিন্তু বেশি কথা বলার সুযোগ পাবে। অতীতে ৯০ এর দশকে যখন আমরা সংসদ সদস্য ছিলাম তখন এ সুযোগটা আমরা নিয়েছি।’

‎এদিকে, ২৪ এর ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দিন বিক্ষুব্ধ জনতা জাতীয় সংসদ ভবনে ব্যাপক ভাংচুর চালায়। লুটপাট করা হয় সংসদ ভবনের সব ধরণের জিনিসপত্র। সেই ধ্বংসস্তূপ পড়ে ছিলো দেড় বছর।

‎সংসদের ভেতরের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে হুইপ রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সব ধ্বংসস্তূপ সরিয়ে নিয়ে ব্যাপক সংস্কার করা হয়েছে। অধিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত সংসদ ভবন।

‎হুইপ এম রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘এ সংসদেও জনগণ গণভবন মনে করে আক্রমণ করে। এবং সংসদের ভেতরে-বাইরে ভেঙে তছনছ করেছিল। ওগুলো সংস্কারের কাজ দীর্ঘদিন চলেছে। এখন মোটামোটি শেষ। সংসদ বলতে মানুষের যে আগ্রহ সেটা নষ্ট হয়ে গিয়েছিল।’

‎সবশেষ ২০০৯ সালের নবম জাতীয় সংসদে প্রধান বিরোধী দল ছিলো বিএনপি।

মন্তব্য (০)





image

বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন কর...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুন...

image

‎দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর ...

image

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের মধ্যে হাত...

নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অ্যাটর্নি জে...

image

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এস...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহ...

image

‎খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর...

নিউজ ডেস্কঃ দেশে চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে ...

  • company_logo