• লিড নিউজ
  • জাতীয়

ঢাকা ওয়াসার এমডি হলেন আমিনুল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাবেক সচিব মো. আমিনুল ইসলামকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এই নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়। তার মেয়াদকাল ১ বছর। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। 

সাবেক সচিব আমিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। ৮৫ ব্যাচে প্রশাসন ক্যাডারের প্রায় ৬০০ জন কর্মকর্তার মধ্যে মেধায় পঞ্চম স্থান অধিকার করেছিলেন। তা সত্ত্বেও পলাতক ফ্যাসিস্ট সরকার তাকে পদোন্নতিবঞ্চিত করে। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে ভূতাপেক্ষভাবে সচিব হিসেবে পদোন্নতি দেয়।  

বিএনপি জোট সরকারের সময় শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় সাবেক সচিব আমিনুল ইসলাম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন। এজন্য ২০০৫ সালে ওসমানি স্মৃতি মিলতায়নে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে সম্মাননা প্রদান করেন।

মন্তব্য (০)





image

বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন কর...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুন...

image

‎দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর ...

image

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের মধ্যে হাত...

নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অ্যাটর্নি জে...

image

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এস...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহ...

image

‎খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর...

নিউজ ডেস্কঃ দেশে চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে ...

  • company_logo