ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামান।
এমডির পদ থেকে আব্দুস সালাম ব্যাপারী সরে দাঁড়ানোর পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ নিয়োগ দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়।
মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন।
তিনি প্রচলিত বিধি-বিধান অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন বলে অফিসে আদেশে জানানো হয়।
রোববার (৮ মার্চ) ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। এরপর তা গৃহীত হয়।
নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন...
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্য...
নিউজ ডেস্ক : ভিয়েতনামের দা নাং সিটিতে অনুষ্ঠিত প্রতিবন...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত ...

মন্তব্য (০)