• জাতীয়

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডা. জুবাইদা রহমান

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুবাইদা রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী ও তার সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান জানিয়ে জুবাইদা রহমান বলেন, ‘তারেক রহমান ও তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশ হবে মানবিক ও উন্নয়নমুখী।’

বিপদে-আপদে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বিশিষ্ট এ চিকিৎসক বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমরা সকলে মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ।’

নিজেদের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

অনুষ্ঠানে ঢাকা ১৭ আসনের অন্তর্গত চারটি থানা গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টের দুস্থ ১০৭ জন, মেধাবী শিক্ষার্থী ২ জন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য ৪০ জনসহ মোট ১৬৫ জনকে আর্থিক চেক প্রদান করা হয়।

ডা. জুবাইদা রহমান ১৬ জনকে চেক ও নিম গাছের চারা নিজ হাতে প্রদান করেন।

আর্থিক চেক হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা ১৭ নং সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

 

মন্তব্য (০)





image

‎টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা ১ লাখ টনে উন্নীত করার পরিকল...

১

নিউজ ডেস্কঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত সক্ষমতা বাড়ানো, সরবরা...

image

‎শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার ...

২

‎নিউজ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই...

image

গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ ক...

৩

নিউজ ডেস্কঃ গঙ্গা পানিবণ্টন চুক্তি, ১৯৯৬-এর বাস্তবায়ন পরিস্থ...

image

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্...

৪

নিউজ ডেস্কঃ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহা...

image

হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী ত...

৫

‎নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থ...

  • company_logo