• লিড নিউজ
  • জাতীয়

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, অস্ত্র ও বিস্ফোরক এবং মাদক চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের প্রতিটি সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, দেশের প্রতিটি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত পাহারা দেওয়াই বিজিবির অন্যতম প্রধান দায়িত্ব। ডিসেম্বরকে ঘিরে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের প্রতিটি সীমান্তে নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করতেই তিনি সকাল থেকে ফেনী, কুমিল্লা ও আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা রক্ষা এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ সময় সীমান্তের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় সীমান্তবাসী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে বিজিবি মহাপরিচালক হেলিকপ্টারে ফেনী সীমান্ত এলাকা পরিদর্শন শেষে কুমিল্লা হয়ে আখাউড়া সীমান্তে পৌঁছান। এ সময় তার সঙ্গে বিজিবির পূর্বাঞ্চলের বিভিন্ন সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়করা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর...

১

নিউজ ডেস্কঃ  দেশের মৎস্য খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগা...

image

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

২

নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্...

image

ভোট চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নিদুপ

৩

নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ...

image

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

৪

নিউজ ডেস্কঃ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়...

image

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

৫

নিউজ ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব (ক্যাডার বহি...

  • company_logo