• লিড নিউজ
  • জাতীয়

একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখানোর চেষ্টা করে: মির্জা ফখরুল ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখানোর চেষ্টা করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ৯ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‎মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখার এবং ঘরে আটকে রাখার চেষ্টা করে, যা দুঃখজনক। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশের সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।’

‎তিনি বলেন, ‘একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের কল্যাণের জন্য ম্যান্ডেট পেয়েছে বিএনপি।’ নির্বাচনি প্রতিশ্রুতিতেও বিএনপি নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

‎মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান অনেকগুলো পরিবর্তনের কথা বলেছেন। প্রথম ঢাকায় নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছেন। স্থানীয় সরকার মন্ত্রীর আশা বিধ্বস্ত রাষ্ট্র আর ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি নিয়ে দেশ পরিচালনা করলেও শিগগিরই ইতিবাচকভাবে সব ঘুরে দাঁড়াবে।’

‎অনুষ্ঠানে দেশজুড়ে এলজিইডির নানা প্রকল্প থেকে বাছাই করে নয়জন আত্মনির্ভরশীল নারীর হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

মন্তব্য (০)





image

কাতারের এলএনজি সরবরাহ বন্ধের মেয়াদ বাড়ল, বিপাকে বাংলাদেশ

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির চলমান যুদ্ধ ও নিরাপত্তার সংকটে ব...

image

বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন কর...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুন...

image

‎দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর ...

image

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের মধ্যে হাত...

নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অ্যাটর্নি জে...

image

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এস...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহ...

  • company_logo