• লিড নিউজ
  • জাতীয়

তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক  : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই। তাই দাম বাড়বে এই আশঙ্কায় অতিরিক্ত তেল মজুত করা ঠিক হবে না।

রোববার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যেসব দেশ থেকে বাংলাদেশে পেট্রোলিয়াম আসে, সেসব অঞ্চলে যুদ্ধ চলায় সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এজন্য সরকার সতর্ক অবস্থান নিয়েছে এবং মজুত তেল সাশ্রয়ীভাবে ব্যবহারের জন্য রেশনিং চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে জ্বালানি তেলের মজুত আছে। কিন্তু যুদ্ধ কতদিন চলবে তা আমরা জানি না। তাই সব একসঙ্গে খরচ না করে রেশনিং করে ব্যবহার করলে দীর্ঘ সময় চলা সম্ভব হবে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে সমুদ্রে থাকা কয়েকটি তেলবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। আজ বেলা ১১টার দিকে একটি জাহাজ নোঙর করেছে এবং আরও একটি জাহাজ নোঙর করার কথা রয়েছে। এসব জাহাজ থেকে তেল সরবরাহ শুরু হলে মজুত আরও বাড়বে।

তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে পেট্রোল পাম্পে কিছু জায়গায় দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তবে, আতঙ্কিত হয়ে তেল মজুত করার কোনো প্রয়োজন নেই। তেলের দাম বাড়ানোরও আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই।

বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, রমজান মাসে ইফতার, তারাবি ও সেহরির সময় যেন কোনো লোডশেডিং না হয় সে বিষয়ে সরকার বিশেষ নির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, মাত্র ২০ দিন হয়েছে আমরা ক্ষমতায় এসেছি, একটা ভঙ্গুর অবস্থায় দেশকে পেয়েছি এবং ৭৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। সেই সিস্টেমকে আমরা ইনশাআল্লাহ এখনো ভালো রেখেছি। 

সরকারের কার্যক্রম সফল করতে জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে টুকু বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনো সরকার ভালোভাবে চলতে পারে না। আমরা চাই দেশের মানুষ সচেতনভাবে জ্বালানি ব্যবহার করবে এবং গুজবে কান দেবে না।

আলোচনা সভায় উত্তরাঞ্চল ছাত্র ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা আক্তার রিমির সভাপতিত্বে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম আলীম, ছাত্রদলের সাবেক সভাপতি খোকন, সংগঠনের সাধারণ মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

দেশে যে পরিমাণ গাছ দরকার, তা নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে যে পরিমা...

image

গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলে...

নিউজ ডেস্ক : বরিশালের গৌরনদীতে পুনঃখনন করা বাটাজোর খালের পাড়ে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মস...

image

থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস

নিউজ ডেস্ক : টানা কয়েকদিন ধরেই দেশে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ...

image

বরিশালের পথে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : একদিনের সফরে বরিশালের উদ্দেশে রওনা হয়েছে প্রধান...

image

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চা...

নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ করার আগে কেউ পদত্যা...

  • company_logo