• লিড নিউজ
  • জাতীয়

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

‎রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) মামলার আবেদনটি করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।

‎বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা মামলাটির আবেদন জমা দিয়েছি। সকাল ১১টার দিকে মামলার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।’

‎উল্লেখ্য, সবশেষ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ভোটের মাঠে কথার যুদ্ধে একপাক্ষিকভাবে বেশ আটঘাট বেঁধেই নামতে দেখা গিয়েছিল এনসিপির এ নেতাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে  তার করা বেশকিছু মন্তব্য ভাইরালও হয়। অবশ্য ভোটে জয়লাভ করতে পারেননি তিনি। এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

মন্তব্য (০)





image

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃ...

image

ঘূর্ণিঝড়ের আভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসা...

image

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

নিউজ ডেস্ক : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের ...

image

কাতারের এলএনজি সরবরাহ বন্ধের মেয়াদ বাড়ল, বিপাকে বাংলাদেশ

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির চলমান যুদ্ধ ও নিরাপত্তার সংকটে ব...

image

বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন কর...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুন...

  • company_logo