ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)’র সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী ইমতিয়াজ সুলতানের করা মামলায় প্রধান আসামি ও ইবির কর্মচারী ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতকাল (শুক্রবার,৬ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে ফজলুর রহমান গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকালে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত (বুধবার,৫ মার্চ) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি এ মামলার ২ নম্বর আসামি উম্মুল মোমেনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, ৩ নম্বর আসামি সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও ৪ নম্বর আসামি করা হয়েছে সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে।
এরই মধ্যে শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। এছাড়াও মামলায় অজ্ঞাত ব্যক্তিদেরও আসামি করা রয়েছে। মামলার এজাহারে মুহাম্মদ ইমতিয়াজ সুলতান অভিযোগ করেছেন, বিভাগের দুই শিক্ষক ও এক কর্মকর্তার দীর্ঘদিনের পরিকল্পনা ও নির্দেশে কর্মচারী ফজলুর রহমান আসমা সাদিয়াকে হত্যা করেন।
এ ব্যাপারে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘এ মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে হাসপাতালে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সেই সঙ্গে ফজলুর রহমান আহত ও তার চিকিৎসার বিষয়টি লিখিতভাবে আদালতকেও জানানো হয়েছে। এ মামলার অন্য আসামিদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন...
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্য...
নিউজ ডেস্ক : ভিয়েতনামের দা নাং সিটিতে অনুষ্ঠিত প্রতিবন...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত ...

মন্তব্য (০)