ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর জ্বালানির পাম্পে যানবাহন নিয়ে ভিড় করছেন মানুষ। ইরান যুদ্ধের কারণে জ্বালানির সংকট হতে পারে, এই শঙ্কায় জ্বালানি কিনতে পাম্পে ভিড় করছেন দীর্ঘ সময় ধরে। চাহিদা বাড়লেও দাম বাড়েনি, আর জ্বালানি ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির কোনো সংকট নেই, মানুষের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে পড়েছে।
ইরানে আমেরিকা-ইসরাইলের চলমান হামলা ও মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাজারে জ্বালানি সংকট দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। যদিও সরকার বলছে, বিকল্প উপায়ে জ্বালানি আমদানি করবে সরকার।
জ্বালানির সংকট হতে পারে এমন শঙ্কায় আজ ভোর থেকে রাজধানীর জ্বালানির পাম্পের সামনে ভিড় করছেন গাড়ি ও মোটরসাইকেল চালকরা। পরীবাগের মেঘনা মডেল পাম্পে দেখা গেছে লম্বা সারি। যা শাহবাগের মোড় পর্যন্ত পৌঁছে যায়। অনেকেই দেড় ঘণ্টা, দুই ঘণ্টা অপেক্ষা করে তেল নিতে পেরেছেন।
কি কারণে হঠাৎ ভিড়, জানতে চাইতে জ্বালানি ক্রেতারা বলছেন, অকটেন, ডিজেলের সংকট হতে পারে এই আতংকে তারা অতিরিক্ত তেল কিনছেন।
অনেক পাম্পে অটোরিকশায় গ্যাসের জন্য অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে। সিএনজির চাপ রয়েছে।
তেজগাঁও এলেনবাড়ির পাশে ট্রাস্ট ফিলিং স্টেশনে রয়েছে যানবাহনের ভিড়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সড়ক থেকে শুরু করে পাম্প পর্যন্ত লম্বা সারি, জ্বালানির জন্য অপেক্ষা। জুমার নামাজের কারণে দেড় ঘণ্টা বন্ধ ছিলো পাম্প। তবে জ্বালানি ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির কোনো সংকট নেই। পাম্পে পর্যাপ্ত মজুত রয়েছে। রাজধানীর প্রায় সবকটি পাম্পেই জ্বালানি নিতে উপচে পড়া ভিড় দেখা গেছে।
নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণে সরকারকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত ...
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে এপ্রিলের শুরু থেকেই তাপপ্র...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং...
পাবনা প্রতিনিধিঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ...
নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর হুঁশিয়ারি...

মন্তব্য (০)