• লিড নিউজ
  • জাতীয়

‎হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের ধারায় ফিরেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

‎শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

‎ রাষ্ট্রপতি বলেন, শহীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে একটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও স্বনির্ভর রাষ্ট্র গড়ে তোলা অপরিহার্য।

‎তিনি আরও বলেন, পাট কেবল একটি পণ্য নয়; এটি বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক দূষণের ভয়াবহতার কারণে পরিবেশবান্ধব তন্তু হিসেবে পাটের চাহিদা বিশ্বব্যাপী বহুগুণ বেড়েছে। এই পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে পাটজাত পণ্যের নতুন সম্ভাবনার দুয়ার খোলার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। পলিথিন বর্জন করে সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ও পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

‎কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকারের নতুন উদ্যোগের কথা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার ও বীজসহ কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র এবং সহজ শর্তে কৃষি ঋণের সুবিধা পাবেন। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার দর জানার সুযোগও থাকবে এই কার্ডে। এর ফলে কৃষি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‎রাষ্ট্রপতি আরও জানান, বর্তমান সরকার রুগ্ন ও বন্ধ হয়ে যাওয়া পাটকলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর মাধ্যমে দেশে এক কোটি নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি বলেন, অঞ্চলভিত্তিক অর্থনীতির প্রাণসঞ্চার এবং দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। কৃষি ও কৃষকবান্ধব এই সরকারের গৃহীত পদক্ষেপগুলো জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাবে। 

‎দেশের তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আমাদের মেধাবী তরুণরা স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে 'মেড ইন বাংলাদেশ' ব্র্যান্ডিংকে বিশ্ব দরবারে পরিচিত করতে পারে। বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে পাটের বহুমুখী ব্যবহারের নতুন নতুন দিক উন্মোচন করতে হবে। তিনি উদ্যোক্তাদের বাজারের চাহিদা অনুযায়ী মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসম্মত পাটপণ্য উদ্ভাবনে এগিয়ে আসার অনুরোধ জানান।

মন্তব্য (০)





image

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে বল...

image

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃ...

image

ঘূর্ণিঝড়ের আভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসা...

image

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

নিউজ ডেস্ক : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের ...

image

কাতারের এলএনজি সরবরাহ বন্ধের মেয়াদ বাড়ল, বিপাকে বাংলাদেশ

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির চলমান যুদ্ধ ও নিরাপত্তার সংকটে ব...

  • company_logo