• লিড নিউজ
  • জাতীয়

‎সরকারি ডাক্তার ডিউটি টাইমে প্রাইভেট চেম্বার করলে পাবেন শাস্তি, চলছে গোয়েন্দা নজরদারি: স্বাস্থ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালীন বাহিরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) লাইসেন্স স্থগিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

‎বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, সরকারি ওষুধ যেন সাধারণ মানুষ পায় এবং কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে সারাদেশে গোয়েন্দা নজরদারি চলছে।

‎এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য সেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগ দেবে সরকার। যার মধ্যে ৮০ শতাংশই হবেন নারী।

‎এদিকে, শরীয়তপুরে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. রাজেশ মজুমদার গত ৪ মার্চ নির্ধারিত সময়ে কর্মস্থলে না থেকে প্রাইভেট চেম্বারে রোগী দেখছিলেন। এ নিয়ে প্রকাশিত খবর প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি ফোন করে স্বাস্থ্যমন্ত্রীকে জানান।

‎এই ঘটনায় ডা. রাজেশ মজুমদারকে কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না, তার জবাব পত্র জারির তিন দিনের মধ্যে দিতে বলা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী।

‎আরও জানান, পাশাপাশি ৬ মাসের জন্য ওই চিকিৎসকের লাইসেন্স স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্যসেবা বিভাগকে বলা হয়েছে।

মন্তব্য (০)





image

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে বল...

image

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃ...

image

ঘূর্ণিঝড়ের আভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসা...

image

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

নিউজ ডেস্ক : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের ...

image

কাতারের এলএনজি সরবরাহ বন্ধের মেয়াদ বাড়ল, বিপাকে বাংলাদেশ

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির চলমান যুদ্ধ ও নিরাপত্তার সংকটে ব...

  • company_logo