• লিড নিউজ
  • জাতীয়

‎পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সচিবালয় এসে পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন দুর্নীতি যেমন কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনার। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরের পর তারা পদত্যাগপত্র জমা দেন।
‎
‎দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
‎
‎দুপুরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে সাক্ষাৎ করতে যান দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। সাক্ষাৎ শেষে চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।
‎
‎পরে আজিজী সাংবাদিকদের বলেন, ‘আমরা চাপের মুখে পদত্যাগ করিনি, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আমরা এই সময়টা খুব এনজয় করেছি।’
‎
‎অন্তর্বর্তী সরকার ১২ ডিসেম্বর ড. এম এ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। দুদিন আগে, ১০ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ।

মন্তব্য (০)





image

ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির...

১

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ...

image

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ আইস...

২

নিউজ ডেস্ক :  বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন...

image

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে...

৩

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্য...

image

গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২৬-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য

৪

নিউজ ডেস্ক : ভিয়েতনামের দা নাং সিটিতে  অনুষ্ঠিত প্রতিবন...

image

বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ আলোচনা শেষ, পরবর্তী বৈঠক জানুয...

৫

নিউজ ডেস্ক :  বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত ...

  • company_logo