• লিড নিউজ
  • জাতীয়

‎শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৪ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-দুর্ভোগ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক হামলার পরপরই মধ্যপ্রাচ্যে বিরাজ করছে অস্থির পরিস্থিতি। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশ সীমানা বন্ধ করে দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন পর্যন্ত ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

‎বেশ কিছু ফ্লাইটের উড্ডয়নের সময় পরিবর্তিত হয়েছে বলা হলেও আদতে বেশিরভাগ ফ্লাইটের যাত্রা এখন রীতিমতো অনিশ্চিত। এর ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ফ্লাইট নিয়ে সঠিক তথ্যও পাচ্ছেন না অনেকে, রয়েছে এমন অভিযোগও।

‎শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, ‘২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ৩ দিনে মোট ৭৪টি ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন্স৷ তাদের কাছ থেকে আমরা এই তথ্য পেয়েছি৷'

‎বিমানবন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য অনু্যায়ী, গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়৷ এগুলোর মধ্যে রয়েছে এমিরেটসের একটি, গালফ এয়ারের একটি, ফ্লাই দুবাইয়ের একটি, এয়ার অ্যারাবিয়ার তিনটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ছয়টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি৷

‎পরদিন রোববার (১ মার্চ) বাতিল করা হয়েছে ৪০টি ফ্লাইট৷ এরমধ্যে জাজিরা এয়ারওয়েজের দুইটি, এমিরেটস এয়ার লাইন্সের পাঁচটি, গালফ এয়ারের ২টি, ফ্লাই দুবাইয়ের চারটি, কাতার এয়ার ওয়েজের দুইটি, সালাম এয়ারের দুইটি , এয়ার অ্যারাবিয়ার আটটি, কুয়েত এয়ার ওয়েজের দুইটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের চারটি এবং বিমানের ৯টি৷

‎সোমবার (২ মার্চ) ১১টি ফ্লাইট বাতিল করার আগাম ঘোষণা দেয়া হয়েছে৷ তার মধ্যে আছে - কাতার  এয়ার ওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের পাঁচটি, এবং গালফ এয়ারের দুইটি ফ্লাইট৷

মন্তব্য (০)





image

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীন...

image

আদ-দ্বীন হাসপাতাল লাইসেন্স ফিরে পাবে কিনা, যা বললেন স্বাস...

নিউজ ডেস্ক : আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ত্রুটিগুলো সং...

image

দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট

নিউজ ডেস্ক : গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কাপ্...

image

চিকিৎসাসেবা বাড়াতে একগুচ্ছ নতুন উদ্যোগের কথা জানালেন স্বা...

নিউজ ডেস্ক : সঠিক রোগ নির্ণয় ও সাধারণ মানুষের দুর্ভোগে লাঘবে...

image

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধান...

নিউজ ডেস্ক : দেশের প্রত্যেক উপজেলায় ৭ হাজার পরিবারের নারী স...

  • company_logo