ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রতি বছর বিসিএস পরীক্ষার আয়োজন করে, যেখানে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক ধাপের মাধ্যমে ক্যাডার নিয়োগ দেওয়া হয়। এই পরীক্ষা পুরোপুরি সম্পন্ন করতে বছর পার হয়ে যায়। এমন প্রেক্ষাপটে প্রতি বছরের বিসিএস পরীক্ষা বছরের মধ্যেই শেষ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (১ মার্চ) দুপুরে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে তিনি এই তাগিদ দেন।
রাষ্ট্রপতি এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার জন্য পিএসসি যে রোডম্যাপ প্রণয়ন করেছে, সেটি বাস্তবায়নের তাগিদ দেন।
এ সময় পিএসসির চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন।
পিএসসির সচিবসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে বল...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃ...
নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসা...
নিউজ ডেস্ক : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির চলমান যুদ্ধ ও নিরাপত্তার সংকটে ব...

মন্তব্য (০)