• লিড নিউজ
  • জাতীয়

আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না: মির্জা ফখরুল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না।

 

শনিবার (ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি। সাবেক উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

 

এ সময় মির্জা ফখরুল বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এসব বিষয়ে সময় নষ্ট না করে সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। ফোকাস দেওয়া উচিত কীভাবে সামনের দিকে দেশকে এগিয়ে নিতে পারব, কীভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব, দেশকে কীভাবে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারব।   

 

তিনি আরও বলেন, দুর্নীতি যারা করবে, দুদক দুদকের মতো কাজ করবে। তবে আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না।

 

সভায় মন্ত্রী জেলার উন্নয়নে সরকারি সব কর্মকর্তাদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির...

১

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ...

image

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ আইস...

২

নিউজ ডেস্ক :  বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন...

image

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে...

৩

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্য...

image

গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২৬-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য

৪

নিউজ ডেস্ক : ভিয়েতনামের দা নাং সিটিতে  অনুষ্ঠিত প্রতিবন...

image

বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ আলোচনা শেষ, পরবর্তী বৈঠক জানুয...

৫

নিউজ ডেস্ক :  বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত ...

  • company_logo