• লিড নিউজ
  • জাতীয়

বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করতে নীতিগত সুবিধা ও প্রণোদনা দিয়ে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী ধারায় ফেরাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দায়িত্ব নেওয়ার পর তিনি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন।

‎মোস্তাকুর রহমান বলেন, অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে বাংলাদেশ ব্যাংক নীতিগত ও আর্থিক সহায়তা দেবে। পাশাপাশি চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। 

‎দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বিশেষ করে গত দেড় বছরে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে বাংলাদেশ ব্যাংক নীতিগত সহায়তা, প্রয়োজনীয় অর্থায়ন এবং ব্যাংকিং খাতে সমন্বয় জোরদার করবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে।

‎সভায় মোস্তাকুর রহমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে অগ্রাধিকার দেন। এ ছাড়া বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন উচ্চ সুদের হার পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন।

‎গভর্নর প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়মভিত্তিক ও বৈষম্যহীন করার প্রতিশ্রুতি দেন। কাজের গতি বাড়াতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।

‎মোস্তাকুর রহমান সরকারের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি সমুন্নত রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে বল...

image

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃ...

image

ঘূর্ণিঝড়ের আভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসা...

image

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

নিউজ ডেস্ক : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের ...

image

কাতারের এলএনজি সরবরাহ বন্ধের মেয়াদ বাড়ল, বিপাকে বাংলাদেশ

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির চলমান যুদ্ধ ও নিরাপত্তার সংকটে ব...

  • company_logo