• লিড নিউজ
  • জাতীয়

‎প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরবে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি। তিনি একইসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান এবং ভিশন ২০৩০-এর আওতায় বাংলাদেশের জন্য বিনিয়োগের সুযোগের কথা তুলে ধরেন।

‎আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ফিলিস্তিনবিষয়ক নির্বাহী সভার সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান।

‎পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, দুই দেশ ওআইসি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে যৌথ উদ্যোগ নেবে। বৈঠকে সৌদি পক্ষ বাংলাদেশকে বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগের কথা হয়েছে।

‎বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মোল্লা ফারহাদ হোসেন এবং ওআইসি-এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম. জে. এইচ. জাবেদ।

মন্তব্য (০)





image

‎আসুন সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক...

image

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীন...

image

আদ-দ্বীন হাসপাতাল লাইসেন্স ফিরে পাবে কিনা, যা বললেন স্বাস...

নিউজ ডেস্ক : আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ত্রুটিগুলো সং...

image

দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট

নিউজ ডেস্ক : গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কাপ্...

image

চিকিৎসাসেবা বাড়াতে একগুচ্ছ নতুন উদ্যোগের কথা জানালেন স্বা...

নিউজ ডেস্ক : সঠিক রোগ নির্ণয় ও সাধারণ মানুষের দুর্ভোগে লাঘবে...

  • company_logo