• লিড নিউজ
  • জাতীয়

‎তরুণদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইন্টারনেট আসক্তি বইয়ের প্রতি তরুণ প্রজন্মের অনীহা তৈরি করেছে। তাই ইন্টারনেটে নেতিবাচক দিকটি সম্পর্কে তরুণদের সচেতন থাকতে হবে এবং বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে তরুণদের। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎এর আগে, বিকেল ২টায় রাজধানীর বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

‎এসময় অনুষ্ঠানে সুরসপ্তকের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়।

‎এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, বাংলা অ্যাকাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক, মহাপরিচালক অধ্যাপক আজম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগকৃত উপাচার্য নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য মামুন আহমেদসহ একাধিক কবি, শিল্পী ও বিশিষ্টজন।

মন্তব্য (০)





image

‎আসুন সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক...

image

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীন...

image

আদ-দ্বীন হাসপাতাল লাইসেন্স ফিরে পাবে কিনা, যা বললেন স্বাস...

নিউজ ডেস্ক : আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ত্রুটিগুলো সং...

image

দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট

নিউজ ডেস্ক : গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কাপ্...

image

চিকিৎসাসেবা বাড়াতে একগুচ্ছ নতুন উদ্যোগের কথা জানালেন স্বা...

নিউজ ডেস্ক : সঠিক রোগ নির্ণয় ও সাধারণ মানুষের দুর্ভোগে লাঘবে...

  • company_logo