ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা। বিডিআরের চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা এবং কর্মচারীসহ হত্যা করা হয়। এই দিনটি জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং কলঙ্কজনক একটি অধ্যায়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেছেন, ইতিহাসের এই দিনে দেশের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। সেনা কর্মকর্তাকে হত্যা করে সেনাবাহিনীর মনোবল এবং একইসঙ্গে দেশের মনোবল ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্তও হয়েছিল।
তিনি আরও বলেন, তবে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করার জন্য ঘুরে দাঁড়িয়েছে। বিগত নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা বড় সুযোগ পেয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিএনপি এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করবে।
নিউজ ডেস্কঃ নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর পুলিশ প্রশা...
নিউজ ডেস্কঃ ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতর জনপ্রতি সর্বনিম্ন...
নিউজ ডেস্কঃ সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে দেশের গণতন...
নিউজ ডেস্কঃ জুলাইযোদ্ধাদের পুনর্বাসনের যথাযথ পদক্ষেপ নে...
নিউজ ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পর্দা ...

মন্তব্য (০)