• লিড নিউজ
  • রাজনীতি

বৈঠকে জামায়াতের নির্বাহী কমিটি, রাতে তুলে ধরা হবে ‘নির্দেশনা’

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক চলছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। বৈঠক শেষে রাত ১০টার মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে দলের পর্যবেক্ষণ ও নির্দেশনা তুলে ধরার কথা জানানো হয়েছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, দলের সর্বোচ্চ এই ফোরাম থেকে ভোটের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা এবং দলীয় কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।

জামায়াতে আমির নিজে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোট নিয়ে পর্যালোচনা ও বক্তব্য তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে জামায়াতে ইসলামী তাদের ভ্যারেফায়েড ফেসবুক পেজের স্ট্যাটাসে ভোট দেওয়ার সবার প্রতি কৃতজ্ঞতা জানালেও নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন নিয়ে প্রশ্ন তোলে।

সেখানে বলা হয়, ‘অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে’।

এমন পরিস্থিতিতে জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানানো হয়।

মন্তব্য (০)





image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

image

কাউন্সিল এ বছরের শেষে বিএনপির কমিটিতে বড় পরিবর্তনের প্রস...

নিউজ ডেস্ক : দীর্ঘদিন জাতীয় কাউন্সিল না হওয়ায় সাংগঠনিক স্থবি...

  • company_logo