• খেলাধুলা

ইন্ডিয়ান সুপার লিগের আয় কমে গেছে ৯৭ শতাংশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভারতের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট, ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) নানা নাটকীয়তার পর মাঠে গড়াতে চলেছে। এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্বও বিক্রি করা হয়েছে। তবে প্রতি ম্যাচ থেকে যে আয় হবে, তা ভারতের বেশিরভাগ ফুটবল লিগের থেকে অনেক কম।

আগামী মৌসুমের জন্য ফ্যানকোড প্রতি ম্যাচের সম্প্রচার স্বত্ব ৮.৬২ কোটি রুপিতে কিনেছে, যার জন্য ফেডারেশন প্রতি ম্যাচে পাবে ৯.৫ লাখ রুপি। শেষ ১০ মৌসুমে ফেডারেশন প্রতি বছর ২৭৫ কোটি রুপি আয় করলেও, এবার তাদের আয় প্রায় ২৬৬.৩৮ কোটি রুপি কমে গেছে, যা ৯৭ শতাংশেরও বেশি।

আগের মৌসুমে ১৬৩টি ম্যাচ অনুষ্ঠিত হতো, এবং ফেডারেশন প্রতি ম্যাচে ১.৬৮ কোটি রুপি পেত। এবার ম্যাচ প্রতি আয় ৯৫ শতাংশ কমে যাবে।

আইপিএলের সম্প্রচার থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড যে পরিমাণ টাকা পায়, তার তুলনায় ফেডারেশন পাবেই ৫৬১৩ গুণ কম। আইপিএলের একটি ম্যাচের দাম আইএসএলের একটি ম্যাচের থেকে ১২৪২ গুণ বেশি। অর্থাৎ, আইপিএলের একটি ম্যাচের আয় দিয়ে আইএসএলের ১৪টি মৌসুমের সমস্ত ম্যাচের সম্প্রচার খরচ চালানো যাবে।

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo