• খেলাধুলা

বিশ্বকাপ জয়ের দুই মাস পর মাঠে ফিরছে স্পেন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের প্রায় দুই মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছে স্পেন। উয়েফা নেশনস লিগের ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বকাপজয়ী ২৬ সদস্যের দল থেকে এবার বাদ পড়েছেন চারজন।

ঠিক এক সপ্তাহ পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলিতে মাঠে নামবে স্পেন। এরপর এই আন্তর্জাতিক বিরতিতে আরও তিনটি ম্যাচ খেলবে তারা। ২৯ সেপ্টেম্বর ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে স্প্যানিশরা। ৩ অক্টোবর ওভিয়েদোতে তাদের প্রতিপক্ষ চেক রিপাবলিক। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি ম্যাচ দিয়ে শেষ হবে এবারের আন্তর্জাতিক পর্ব।

দে লা ফুয়েন্তে বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামো ধরে রেখেছেন। পাশাপাশি জাতীয় দলের দরজা যে সব খেলোয়াড়ের জন্যই খোলা, সেটিও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

রেসিংয়ের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পাওয়ায় স্কোয়াডে নেই বার্সেলোনার গোলরক্ষক হোয়ান গার্সিয়া। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ইন্টার মিলানের গোলরক্ষক হোসেপ মার্টিনেজ। ২০২১ সালের জুনে সর্বশেষ স্পেনের হয়ে খেলেছিলেন এই গোলরক্ষক।

গত ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া মার্কোস লরেন্তের জায়গায় রাইটব্যাক হিসেবে নেওয়া হয়েছে এরিক গার্সিয়াকে। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এই পজিশনে প্রতিটি মিনিট খেলেছেন তিনি। এদিকে বিশ্বকাপের দল থেকে বাদ পড়া রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডিন হুইসেনও আবার স্কোয়াডে ফিরেছেন।

এলচের বিপক্ষে ম্যাচে নতুন করে হাঁটুর চোট পাওয়ায় এবার দলে নেই বার্সেলোনার মিডফিল্ডার গাভি। কেপ ভার্দের বিপক্ষে স্পেনের বিশ্বকাপের প্রথম ম্যাচে শুরু থেকেই খেলেছিলেন তিনি। তবে ইনজুরির কারণে পরবর্তী সময়ে একাদশ থেকে ছিটকে যান। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন গাভি। সেই শাস্তির বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের করা আপিলও ফিফার আপিল কমিটি খারিজ করে দিয়েছে।

দে লা ফুয়েন্তের নতুন পরিকল্পনায় ফিরেছেন ফারমিন লোপেজ। গত মৌসুমের শেষ ম্যাচে পায়ের চোট পাওয়ায় বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছিলেন বার্সেলোনার এই তারকা।

তবে বোরহা ইগলেসিয়াসের বাদ পড়াটাই স্কোয়াড ঘোষণায় সবচেয়ে বড় চমক। তার জায়গায় ডাক পেয়েছেন এস্পানিওলের স্ট্রাইকার রবার্তো ফার্নান্দেজ। কামেলো, এসপি ও গঞ্জালোকে পেছনে ফেলে জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।

স্পেনের স্কোয়াড

গোলকিপার: উনাই সিমন, ডেভিড রায়া, জোসেপ মার্টিনেজ।
ডিফেন্ডার: পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, পাউ কুউবারসি, লাপোর্তে, ভিভিয়ান, ডিন হুইসেন, কুকুরেলা, গ্রিমাল্ডো।
মিডফিল্ডার: রদ্রি, জুবিমেন্ডি, পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, দানি ওলমো, বেনা, ফারমিন লোপেজ।
ফরোয়ার্ড: নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ওয়ারজাবাল, ফেরান তোরেস, রবার্তো ফার্নান্দেজ, লামিন ইয়ামাল, ভিক্টর মুনোজ। 

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটেই হ্যাটট্রিক...

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে হ্যাটট্রিক করা বিরল এক কীর্তি। টানা তিন বলে তি...

image

এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও সেমিতে ভারত-বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সপ্তাহখানেক আগেই নারী এশিয়া কাপে ভারতের মুখ...

image

ইয়ামালকে শুভকামনা জানালেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : এক সপ্তাহ আগেও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কোনো একজনকে...

image

১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের হতাশা...

image

উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অন...

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে প্রথম কমিউনিটি পুলি...

  • company_logo