• খেলাধুলা

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের নারী দল। অভিষেকটা সুখকর হয়নি।  পুল ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে চারবারের এশিয়ান গেমসের স্বর্ণজয়ী চীনের কাছে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

রোববার (২০ সেপ্টেম্বর) জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের খাতা খোলে চীন। এরপর পুরো ম্যাচ জুড়েই চলতে থাকে তাদের গোলের বন্যা। ৫৭তম মিনিটে আসে চীনের শেষ গোলটি।

প্রথম ও তৃতীয় কোয়ার্টারে চারটি করে গোল করে চীন। দ্বিতীয় কোয়ার্টারে তিনটি এবং শেষ কোয়ার্টারে আরও দুটি গোল করে তারা।

চীনের হয়ে সর্বোচ্চ তিনটি গোল করেন ঝং জিয়াকি। জৌ মেইরং, চেন ইয়াং ও চেন ই করেন দুটি করে গোল। এছাড়া লি হং, মা নিং, ঝ্যাং ইয়াং ও ইয়ান লুই একটি করে গোল করেন।

এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য (০)





image

‎আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১০ এপিবিএন

স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...

image

বিশ্ব একাদশ বনাম ভারত একাদশ ম্যাচ আয়োজনের ভাবনা বিসিসিআইয়ের

স্পোর্টস ডেস্ক : নিজেদের একশ বছর পূর্তি উদযাপনের জন্য ভারত এ...

image

১১৪ রানে হেরে সোনার লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ...

image

‎শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর...

নিউজ ডেস্কঃ জস বাটলারের অপরাজিত অর্ধশতকে ভর করে শ্রীলঙ্কাকে ...

image

‎জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো

স্পোর্টস ডেস্ক: শনিবার রোমার মাঠে দুই গোলে পিছিয়ে থেকেও ২-২...

  • company_logo