• লিড নিউজ
  • রাজনীতি

‎দেশের মানুষ নতুন কোনো জালেম দেখতে চায় না: নাহিদ ইসলাম

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর এ দেশের মানুষ নতুন কোনো জালেম দেখতে চায় না। অর্থপাচারকারী, ঋণখেলাপিরা সংসদে গেলে আবারও দেশে লুটপাট শুরু হবে।

‎আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাভারে ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের এক জনসভায় তিনি এ কথা বলেন।

‎ইসলামী ও তারুণ্যের শক্তি ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে পাচ্ছি। দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য আজ জনতা ঐক্যবদ্ধ হয়েছে।

‎তিনি বলেন, এগারো দল সরকার গঠন করলে দেশ আধিপত্যবাদমুক্ত হবে, ইনসাফের দেশ হবে। নতুন করে যারা দিল্লির দাসত্ব করতে চায়, তাদের জায়গা এ দেশে হবে না। বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে। 

‎এনসিপি নেতা বলেন– দেশে এসে তারেক রহমান বলেছেন, 'আই হ্যাভ আ প্ল্যান।' দেশের কোথায় ইপিজেড, বাণিজ্যিক রাজধানী, কোথায়‌ সয়াবিন চাষ হয়, তিনি জানেন না। তিনি কীভাবে দেশ চালাবেন?

‎নাহিদ ইসলাম বলেন, সারাদেশে এগারো দলীয় নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। লাশের ওপর দাঁড়িয়ে তারা ক্ষমতায় আসতে চায়। এদের ১২ ফেব্রুয়ারি পরাজিত করতে হবে।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo