• সমগ্র বাংলা

জামালপুরে নারী উদ্যোক্তা ও উৎপাদক দলের বালাইনাশকের ব্যবহার বিষয়ক অবহিতকরন সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : নারী উদ্যোক্তা ও উৎপাদক দলের দলনেতাদের নিয়ে কেন্দুয়া ইউনিয়নে সুপারিশকৃত বালাইনাশকের যথাযথ ব্যবহার বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

রবিবার দিনব্যাপী কেন্দুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে, অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)–এর  অর্থায়নে “জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN)” প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ এই কর্মসূচি বাস্তবায়ন করেছে।

সভায় বালাইনাশকের নিরাপদ ব্যবহার ও সভার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন বিজনেস ডেভেলপমেন্ট অফিসার  (বিডিও) গৌরাঙ্গ চন্দ্র সাহা।
তিনি বলেন, অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত বালাইনাশক ব্যবহার মানবস্বাস্থ্য, পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। নিরাপদ ও টেকসই কৃষি উৎপাদনে কৃষক ও উদ্যোক্তাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

সভায় সার্বিক ও কারিগরি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপসহকারী কৃষি অফিসার মো: ফরিদুল ইসলাম। তিনি বালাইনাশক ব্যবহারের সঠিক মাত্রা, সময়, পদ্ধতি, ক্রয় করার সময়ে কৃষকদের করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সুপারিশকৃত বালাইনাশক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।সভায়  সঠিক ওষুধ, সঠিক সময়ে,সঠিক মাত্রায,সঠিক নিয়মে (ওসমানি) পদ্ধতিতে  স্প্রে করার বিষয়ে,স্প্রে করার সময় আরো করনীয় বিষয়ে যেমন- সুরক্ষা সামগ্রী ব্যবহার, বাতাসের বিপরীতে স্প্রে না করা, স্প্রে শেষে নির্দিষ্ট সময় পর্যন্ত ফসল সংগ্রহ না করা এবং চাউল ও শাকসবজি বাজারজাত করার আগে বিষমুক্ত করার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থাপনায় ছিলেন কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা। তিনি নারী উদ্যোক্তা ও উৎপাদক দলের সদস্যদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে নিরাপদ খাদ্য উৎপাদনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ফেসিলিটেটর তৃপ্তি খাতুন ও নীলা আক্তার। তারা শিশু ও নারী সুরক্ষা আচার-আচরন বিধি,  দূর্নিতি নিয়ে ও নারী উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণ এবং নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে নারীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন।

সভায় বালাইনাশক স্প্রে করার সময় করণীয় বিষয়সমূহ—যেমন সুরক্ষা সামগ্রী ব্যবহার, বাতাসের বিপরীতে স্প্রে না করা, স্প্রে শেষে নির্দিষ্ট সময় পর্যন্ত ফসল সংগ্রহ না করা এবং চাউল ও শাকসবজি রান্না করার আগে এবং বাজারজাত করার আগে বিষমুক্ত করার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে সুপারিশকৃত বালাইনাশকের যথাযথ ব্যবহার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় রিভলবার ও ইয়াবাসহ ব্রাজিল সমর্থকসহ ডাকাত দলের ৪ সদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...

image

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্র...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...

image

বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ...

বগুড়া প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জি...

image

ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে জমি...

  • company_logo