ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত টেম্পুর সংঘর্ষে গোপালপুরের এক যুবকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের মরহুম কাশেমের (পেশকার) একমাত্র পুত্র শফিউর রহমান সুজন (৪০) এবং ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার শহিদুল ইসলাম (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক গ্যারেজ থেকে বের হয়ে মহাসড়কে উঠছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা সিএনজি চালিত একটি টেম্পু ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউর রহমান সুজন ও শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির চিকিৎসা চলছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, নিহতদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিহত শফিউর রহমান সুজন টাঙ্গাইল শহর থেকে সিএনজি যোগে নিজ বাড়ি গোপালপুরে ফিরছিলেন বলে জানা গেছে।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া সমাজে মা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জন বাংলাদেশি না...
বগুড়া প্রতিনিধি : "জয় জগন্নাথ, জয় জগন্নাথ..." ধ্বন...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের অবহেলিত পারইল ষষ্ঠীতলা কাল...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ইতালিতে পাঠানোর নাম...

মন্তব্য (০)