• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে ছাত্রদলের সাবেক নেতার গাড়িতে গুলি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও থান কাপড়ের ব্যবসায়ী আমির হোসেনের গাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা।

দুটি গুলি গাড়ির জানালার কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে গেছে। তবে কেউ গুলিবিদ্ধ হননি।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়াইহাজার পৌরসভার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহসহ তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমির হোসেন তার এক বন্ধুকে নিয়ে নিজের গাড়ি চালিয়ে আড়াইহাজার সদর এলাকা থেকে মাহমুদপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। আড়াইহাজার পৌরসভার বাইপাস সড়কে গেলে অন্ধকারে চলন্ত মোটরসাইকেলে বসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার গাড়ি লক্ষ্য করে পর পর দুটি গুলি করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। দুটি গুলিই গাড়ির জানালার কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে যায়। তবে কেউ হতাহত হননি। একটি গুলি গাড়ির সামনের কাঁচ ভেদ করে এবং আরেকটি গুলি এক পাশের জানালার কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে যায়। তবে ভাগ্যক্রমে আমির হোসেন ও তার বন্ধু রক্ষা পান।

এ ঘটনায় ভুক্তভোগী আমির হোসেন নিজের নিরাপত্তা ও আইনগত সহায়তা চেয়ে আড়াইহাজার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় তদন্তসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

১

নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...

image

দিনাজপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি এসআরবি'র অভিযানে...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

৩

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

৪

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

  • company_logo