• সমগ্র বাংলা

টেকনাফে ২৫ হাজার পিচ ইয়াবা সহ আটক-১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এদের মধ্যে ৯ জন রোহিঙ্গা। আটককৃতরা হচ্ছেন টেকনাফ মহেশখালিয়া পাড়ার  আলী আহমেদের ছেলে বসির আহমেদ (৫০),

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের  হাসাব আলীর ছেলে   মুক্তার আহমেদ (৩৮), হোসেন আহমেদের ছেলে মনির আহমেদ (২৫), নূর আহমেদের ছেলে ওসিউল্লাহ (৩৬), বদিরুজ্জামানের ছেলে ফেডান আলী (৩০), মিয়া হোসেনের ছেলে  জিয়াউর রহমান (৪০), মোহাম্মদের ছেলে হাবিবুর রহমান (৪৯),  ইসমাইলের ছেলে কামাল হোসেন (৪৩), আবুল হাসানের ছেলে খাইরুল বাসার (১৯) ও আব্দুল লতিফের ছেলে সেফায়েত উল্লাহ (৩১)।

শুক্রবার (৩০ জানুয়ারি)  সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।  

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার  (২৯ জানুয়ারি)   দুপুর ১টায় টেকনাফ  কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা  টেকনাফ উপজেলার নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। 

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। 

মন্তব্য (০)





image

চাটমোহরে সমাজবাসির ব্যতিক্রমী উদ্যোগ, মাদক ও অসামাজিক কর্...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া সমাজে মা...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জন বাংলাদেশি না...

image

বগুড়ায় জয় জগন্নাথ ধ্বনিতে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : "জয় জগন্নাথ, জয় জগন্নাথ..." ধ্বন...

image

রাণীনগরে চেয়ারম্যানের অর্থায়নে মন্দির নির্মাণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের অবহেলিত পারইল ষষ্ঠীতলা কাল...

image

ফরিদপুরে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ইতালিতে পাঠানোর নাম...

  • company_logo