• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। 

‎শুক্রবার (৩০ জানুয়ারি) বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থীদের আক্রমণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে জনসমাবেশ, ভোট কেন্দ্র এবং মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় স্থানগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে। 

‎বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকদের রাজনৈতিক বিক্ষোভ ও বড় ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিও যেকোনো সময় সংঘাতময় বা সহিংসতায় রূপ নিতে পারে। 

‎দূতাবাস জানায়, বাংলাদেশ সরকার নির্বাচনি প্রয়োজনে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের গণপরিবহন এবং ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পরিস্থিতির কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসে অনসাইট বা সরাসরি পরিসেবা সীমিত থাকবে।

‎মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে দূতাবাস। এগুলো হলো— বড় ধরনের ভিড় ও বিক্ষোভের স্থান এড়িয়ে চলা, স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণ এবং চারপাশের পরিস্থিতি সম্পর্কে সর্বদা সচেতন থাকা, বাইরে বের হওয়া কমিয়ে সতর্ক অবস্থায় থাকা, জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ করা মোবাইল ফোন সাথে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা এবং যাতায়াতের জন্য বিকল্প রুট ঠিক করে রাখা।

মন্তব্য (০)





image

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্র...

নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...

image

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: সংস...

 ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...

image

শাহজালালের কার্গো ভিলেজে ১৬ কেজি স্বর্ণ: নিরাপত্তা ও তদার...

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...

image

এলপি গ্যাসের দাম কমল

নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

image

স্পিকারের সঙ্গে ত্রিবেদীর বৈঠক, কী আলোচনা হলো

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্...

  • company_logo