• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের তিন শব্দের বার্তা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মেক্সিকোতে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এরপর ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন।  তিন শব্দের ওই বার্তায় তিনি ভারত–বাংলাদেশ সম্পর্কে যেমন সমতা ও পারস্পরিক আস্থার বিষয়টি উল্লেখ করেন, তেমনি গণআকাঙ্ক্ষার ওপরও জোর দেন। 

রাষ্ট্রদূতের পোস্টে লাইক দিয়ে সহমত প্রকাশ করতে দেখা যায় ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও অধ্যাপক শ্রীরাধা দত্তকে, যা কূটনৈতিক ও একাডেমিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। 

সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠানে উপস্থিত হলে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে আন্তরিক অভ্যর্থনা জানান মেক্সিকোতে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্স দিপ্তী গানজি।

রাষ্ট্রদূত তার  স্ট্যাটাসে লেখেন— সমতা, পারস্পরিক আস্থা ও গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে বাংলাদেশের বন্ধুত্ব হবে বিস্তৃত।

তিনি আরও উল্লেখ করেন, ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দূতাবাসের আমন্ত্রণে অংশগ্রহণ।

 

মন্তব্য (০)





image

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্র...

নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...

image

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: সংস...

 ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...

image

শাহজালালের কার্গো ভিলেজে ১৬ কেজি স্বর্ণ: নিরাপত্তা ও তদার...

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...

image

এলপি গ্যাসের দাম কমল

নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

image

স্পিকারের সঙ্গে ত্রিবেদীর বৈঠক, কী আলোচনা হলো

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্...

  • company_logo