• সমগ্র বাংলা

গোপালপুরে সুষ্ঠু নির্বাচনে পিএফজি’র নাগরিক সংলাপ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে সুষ্ঠু নির্বাচন, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গোপালপুর উপজেলা শাখা এ সংলাপের আয়োজন করে।

(২৬ জানুয়ারি) সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন পিস এম্বাসিডর সদস্য মো. শাহজাহান আলী ভিপি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিস এম্বাসিডর সদস্য ও বিএমজিটিএ’র জেলা সভাপতি কেএম শামিম।

 সংলাপে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়ক নাজমুল হোসেন, অনুষ্ঠান সমন্বয়ক ও পিস এম্বাসিডর সদস্য আতিক সরকার, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস লেলিন, উপজেলা জাসাস সভাপতি শাহানূর আহমেদ সোহাগ এবং উপজেলা হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্ত্তী।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়ক বিপ্লব তালুকদার, ইয়ুথ সদস্য পলি খাতুন, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ইমাম, মুয়াজ্জিন, হিন্দু পুরোহিতসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

সংলাপে বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে নাগরিকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo