• সমগ্র বাংলা

জামালপুরে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যৌথ মহড়া

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও প্রশাসনের সমন্বয়ে বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া পরিচালনা করা হয়েছে।

সোমবার দিনব্যাপী এই যৌথ টহল ও মহড়া পরিচালিত হয়।

অভিযানে প্রশাসনের পক্ষ থেকে নেতৃত্ব দেন জামালপুর সদর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ইকবাল মাহমুদ।

এ সময় জামালপুর সদরের নান্দিনা, শরীফপুর, রানাগাছা ইউনিয়নসহ বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়। গত ডিসেম্বর এর মাঝামাঝি থেকে অনুসন্ধান কমিটি কাজ শুরু করেছে।অনুসন্ধান কমিটির কাজ দেখে জনগণের মাঝে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যায়।

অনুসন্ধান কমিটির টিমের সদস্য অর্থঋণ আদালতের স্ট্যানোগ্রাফার মোঃ ওয়াহিদুজ্জামান (রবিন) জানান, কমিটির কার্যালয় জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায়। প্রতিদিনই আমাদের টিম বের হচ্ছে। সার্বিক পরিস্থিতি ভালো। আইনশৃঙ্খলা বাহিনী, র‍্যাব, সেনাবাহিনীসহ  স্ট্র‍্যাইকিং ফোর্স নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে সহযোগিতা করে যাচ্ছে। সার্বিক পরিস্থিতি অনুকূলে আছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo