• সমগ্র বাংলা

আন্তর্জাতিক পরিচ্ছন্ন জালানি দিবস উপলক্ষে লালমনিরহাটে মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: পরিচ্ছন্ন জ্বালানি, ন্যায্য ভবিষ্যৎ: নীতি নির্ধারণের সময় এখন এই শ্লোগানে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে লালমনিরহাটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন পারিবারিক আয় উন্নয়ন সংস্থা ফিডা'র আয়োজনে জাস্ট এনার্জি ট্রানজেশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেট নেট বিডি ) এর উদ্যোগে সোমবার দুপুরে লালমনিরহাট জেলার নর্থকিং চাইনিজ রেস্টুরেন্ট হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় লালমনিরহাট সংসদীয় আসন-৩ এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থীগণ অংশ নেন। এ মতবিনিময় সভায় উপস্থিত অংশীজনেরা প্রার্থীদের নিকট পরিচ্ছন্ন জ্বালানি বিষয়ে তাদের প্রস্তাবনা জানতে চান। এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দিতে ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জ্বালানি বিষয়ে ইশতেহারে সুনির্দিষ্ট প্রস্তাবনা চান। এতে উপস্থিত প্রার্থীগণ তাদের মতামত ব্যক্ত করেন ও প্রতিশ্রুতি দেন। ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন বিএনপি , বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও গণসংহতি আন্দোলনের প্রার্থীগণ উপস্থিত ছিলেন।এ ছাড়াও আরো বক্তব্য রাখেন কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাটের সভাপতি অ্যাডভোকেট শামসুল হক, সুজনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আনিসুর রহমান লাডলা। এ মত বিনিময় সভায় তরুণ, শিক্ষার্থী, সুশীল সমাজের নাগরিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo