ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ক্যানেলে ভাসমান ড্রামের ভেতর মোহাম্মদ আলী (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয় মনি স্কুলের পাশে ক্যানেল থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ভোলার চরফ্যাশন মুন্সিরহাট এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ড্রামটি উদ্ধার করে ভেতর থেকে যুবকের মরদেহ পায়। পরে পিবিআই ইউনিটের সদস্যরা অজ্ঞাত থাকা যুবকের প্রযুক্তির সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করে।
ড্রামের ভেতরে মরদেহের পা বাঁধা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা পর গুম করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে করে ক্যানেলে ফেলে দেয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য ও আসামিদের সনাক্তে পুলিশের অভিযান চলছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...
পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

মন্তব্য (০)