• সমগ্র বাংলা

পাবনায় আমির হামজার কুশপুতুলে জুতার মালা পড়িয়ে বিএনপির বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত ও কটূক্তির প্রতিবাদে জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এসময় তার কুশপুতুলে জুতার মালা পড়িয়ে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানায়।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনার ঈশ্বরদী পৌর শহরের রেলগেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাস টার্মিনাল থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের পুরাতন রিকশাস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বিক্ষোভকারীরা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

তিনি বলেন, আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষ এই দুটি প্রতীক নিয়ে বাঙালির মধ্যে একটা আবেগ আছে। কারণ আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে আর বিএনপি স্বাধীনতার ঘোষক। ধানের শীষ স্বাধীনতার পক্ষের প্রতীক দাঁড়িপাল্লা স্বাধীনতার বিরুদ্ধের প্রতীক। জামায়াত নেতা আমির হামজা প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম যেভাবে বিকৃত করেছে তা বোধগম্য নয়। এমন জঘন্যতম কর্মকাণ্ডের প্রতিবাদে তার কুশপুতুলে গণজুতা নিক্ষেপ করে জনগণ দেখিয়ে দিল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মালিথা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ঠজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল প্রমুখ।

উল্লেখ্য, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজার পুরোনো (২০২৩ সাল) একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে একটি আপত্তিকর তুলনা করেছেন, যা অনেকেই আপত্তিকর ও সম্মানহানিকর হিসেবে মনে করেছেন।

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo