• সমগ্র বাংলা

কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

‎অনুষ্ঠানের শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আমাদের সূর্য সন্তান, আমাদের হিরো। কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পাশে ছিলো এবং থাকবে।

‎এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান এর সভাপতিত্বে সংবর্ধনা উপস্থিত ছিলেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ রানা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

‎কুড়িগ্রাম জেলায় অবস্থানরত পুলিশ বীর মুক্তিযোদ্ধা, মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য সহ ৫৯ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত থেকে পুলিশের অভ্যর্থনা গ্রহণ করেন।

মন্তব্য (০)





image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

২

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৩

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

৪

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৫

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

  • company_logo