• সমগ্র বাংলা

পাবনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসন থেকে এখন পর্যন্ত ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে একজন বিএনপি দলীয় মনোনীত, অপরজন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। বাকিজন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা। গত দু’দিনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ১৭ ডিসেম্বর বুধবার সহকারী রিটার্নিং অফিসার ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আলী আছগার। একই দিনে সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা। 

অপরদিকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সহকারি রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর কাছে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন  বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন।

এদিকে নির্বাচনী তফসিল ঘোষনার পর থেকেই ভোটের হিসাব নিয়ে সরব হয়ে উঠছে এ আসনের গ্রাম-শহরের চা-ষ্টল। তর্কে-বিতর্কে নিজ দলের প্রার্থীদের এগিয়ে রাখছে কর্মী-সমর্থকরা। ভোট নিয়ে এখনো খুব একটা মুখ খুলছে না সাধারণ ভোটারা। তবে নারীরা এবারের ভোটে বড় প্রভাব ফেলতে পারে বলে আভাস পাওয়া গেছে।

মন্তব্য (০)





image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

১

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

২

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

৩

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৪

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৫

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

  • company_logo