• অর্থনীতি

৫ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিশ্ব বাজারের পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভরিতে ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।      

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সমন্বয় করে কার্যকর করা এই দামেই শুক্রবার (৫ ডিসেম্বর) স্বর্ণ বিক্রি হবে।     

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা (যা মঙ্গলবার ছিল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা)।   

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা (যা মঙ্গলবার ছিল ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা), ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা (যা মঙ্গলবার ছিল ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা), এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা (যা মঙ্গলবার ছিল ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা)। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।  

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

মন্তব্য (০)





image

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুবিধা কী, কিনবেন যেভাবে

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি ...

image

জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স

নিউজ ডেস্কঃ সদ্যবিদায়ী জুলাইয়ে দেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ মা...

image

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

নিউজ ডেস্ক : ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোল...

image

বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ-ম...

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ...

image

বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ: চট্টগ্রামে লাখো কর্মসংস্থানে...

নিউজ ডেস্কঃ উত্তরে চট্টগ্রাম বন্দর, সামনে কর্ণফুলী টানেল ও শ...

  • company_logo