• লিড নিউজ
  • অর্থনীতি

পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ হলেও বর্তমানে দেশে খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহে কোনো সংকট দেখা দেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পর্যাপ্ত মজুত থাকায় দেশের বাজারে দামেও কোনো প্রভাব পড়বে না।
‎
‎সোমবার (২ মার্চ) ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
‎
‎মন্ত্রী বলেন, সরকার ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হরমুজ প্রণালি বন্ধ হলে জাহাজ ভাড়া বেড়ে যাবে, যার প্রভাব পড়তে পারে পণ্যের মূল্যে। তবে এই মুহূর্তে জ্বালানি ও খাদ্যপণ্য পর্যাপ্ত মজুত রয়েছে, তাই শঙ্কার কিছু নেই।
‎
‎এদিকে, ভারতীয় হাইকমিশনার সম্প্রতি নতুন সরকারকে অভিনন্দন জানাতে বাংলাদেশে আসেন। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, গত ১৮ মাস ভারত-বাংলাদেশ সম্পর্কের যে স্থবিরতা দেখা দিয়েছিল, তা ধীরে ধীরে কাটিয়ে ওঠা যাবে এই ধরনের বৈঠকের মাধ্যমে। এতে দুই দেশের সম্পর্ক নতুন গতি পাবে।
‎
‎বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্ডার হাট ও বেশ কয়েকটি স্থলবন্দর বর্তমানে বন্ধ থাকলেও, বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে এগুলো সামনে চালু করা হবে। তবে বৈঠকে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয়নি।
‎
‎আর ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হবে।

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

১

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

৫

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo