• লিড নিউজ
  • অর্থনীতি

জুলাই-ফেব্রুয়ারিতে রপ্তানি আয় কমেছে ৩.১৫ শতাংশ

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জুলাই–ফেব্রুয়ারি সময়ে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

‎চলতি অর্থবছর ২০২৫-২৬–এর প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) বাংলাদেশের রপ্তানি আয় বছরওয়ারি ভিত্তিতে ৩.১৫ শতাংশ কমেছে। তৈরি পোশাক খাতে দুর্বল রপ্তানি এবং গেল ফেব্রুয়ারিতে তীব্র মন্থরতার প্রভাবেই এ সংকোচন দেখা দিয়েছে।
‎
‎রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যে দেখা যায়, জুলাই–ফেব্রুয়ারি সময়ে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।
‎
‎ফেব্রুয়ারিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গেল মাসে রপ্তানি আয় নেমে আসে ৩ দশমিক ৫০ বিলিয়ন ডলারে, যা জানুয়ারির তুলনায় ২০ দশমিক ৮১ শতাংশ কম এবং গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ১২ দশমিক ০৩ শতাংশ হ্রাস। 
‎
‎জানুয়ারিতে রপ্তানি প্রবৃদ্ধির পর ফেব্রুয়ারিতে বৈশ্বিক চাহিদা দুর্বল হয়ে পড়া এবং চালান কমে যাওয়ার প্রভাব স্পষ্ট হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি যোগান দেওয়া তৈরি পোশাক (আরএমজি) খাতে জুলাই–ফেব্রুয়ারি সময়ে বছরওয়ারি ভিত্তিতে আয় কমেছে ৩ দশমিক ৭৩ শতাংশ, যা দাঁড়িয়েছে ২৫ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। 
‎
‎ইপিবি’র তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে আরএমজি রপ্তানি আয় মাসওয়ারি ২২ দশমিক ১ শতাংশ এবং বছরওয়ারি ভিত্তিতে ১৩ দশমিক ২১ শতাংশ কমেছে।

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

১

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

৫

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo