ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আগামীর গণতান্ত্রিক অগ্রযাত্রা নির্বাচনের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচন।’
আজ বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনে সাংবাদিকদের করণীয়, আইনবিধি সহ আনুষঙ্গিক বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এ কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে। সেক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।’
ইসি মো. সানাউল্লাহ বলেন, ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে তাই আমরা কিউআর কোড ব্যবস্থা রাখছি।’
এসময় সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মক ভোটিংয়ের ফলের তথ্য তুলে ধরে সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটির জন্য গড়ে দেড় মিনিটের মতো সময় ব্যয় হয় বলে জানান তিনি।
এছাড়া একজন ভোটার কেন্দ্রে প্রবেশ করা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত সময় লাগে সর্বোচ্চ ৭ মিনিট এবং সর্বনিম্ন সাড়ে ৩ মিনিট। সবমিলিয়ে ভোটকক্ষের সংখ্যা কতটুকু বাড়ানো হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নিবে কমিশন বলেও জানান ইসি সানাউল্লাহ।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বা...
নিউজ ডেস্ক : নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা,...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এখনকার যুদ্ধটা অনে...
নিউজ ডেস্ক : উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি র...
নিউজ ডেস্ক : পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জান...

মন্তব্য (০)