• লিড নিউজ
  • জাতীয়

‘অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ ১২ মার্চ সংসদে উপস্থাপন করা হবে’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার গৃহিত অধ্যাদেশগুলো আগামী ১২ মার্চ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকতা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হওয়ার ব্যাপারে একটা অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার জারি করেছে। আগামী ১২ মার্চ সবগুলো অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি করবে না- এটা ওইদিন সিদ্ধান্ত হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। অধ্যাদেশ গ্রহণ হলে সংসদে আইন আকারে পাশ করতে হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে।

সিসিকে চলমান ও প্রক্রিয়াধীন সব প্রকল্প নিয়ে আলোচনা করে সিলেটের জলাবদ্ধতা, খাল খননসহ নতুন প্রকল্প গ্রহণের জন্য নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

সিসিক সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, ‘সিলেট সিটি করপোরেশন আমার দেখা সবচেয়ে সুন্দর এলাকা। তবে মোটাদাগে পানি, জলাবদ্ধতা, ছড়া খাল উদ্ধার ও সংস্কারের বিষয়টি অবগত হলাম।’

প্রতিমন্ত্রী শাহে আলম সিলেট সফর প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিন থেকে আমাদেরকে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। সিলেট সফরটি তারই নির্দেশে। এই সফরের কথা জেনে প্রধানমন্ত্রীর সহধমির্ণী ডা. জোবাইদা রহমান অত্যন্ত খুশি হয়েছেন। সফর শেষে সিলেটের নানা সীমাবদ্ধতার বিষয়গুলোও তাকে জানানো হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এর আগে সিলেটের রিকাবীবাজারে কবি নজরুল অডিটরিয়াম এবং সিলেট নগরের ধোপাদিঘীর ওয়াকওয়ে পরিদর্শন করেন শাহে আলম।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের যে নির্দেশনা দিলেন বিমানমন্ত...

নিউজ ডেস্ক : প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপ...

image

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলবেন প্রধানমন্...

image

বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক  : বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রবাসীদের কষ্ট...

image

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমা...

image

খালেদা জিয়াসহ ১৫ বিশিষ্টজন ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনত...

নিউজ ডেস্ক : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানে...

  • company_logo