• সমগ্র বাংলা

মাগুরায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে নতুন যানবাহন হস্তান্তর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি : পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সরবরাহকৃত ডাবল কেবিন পিকআপ ও মোটরসাইকেল আনুষ্ঠানিকভাবে মাগুরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জদের নিকট হস্তান্তর করা হয়েছে। রবিবার সকালে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে এসব যানবাহন হস্তান্তর করেন মাগুরা জেলা পুলিশের কর্ণধার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, মাগুরা।

নতুন এই যানবাহনগুলো মাঠ পর্যায়ের সার্বিক কার্যক্রমে গতি আনবে বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার। তিনি বলেন, “অপরাধ দমন, টহল কার্যক্রম, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে এই পিকআপ ও মোটরসাইকেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আরও এক ধাপ এগিয়ে গেল।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা; জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জরা। হস্তান্তর পরবর্তী সময়ে কর্মকর্তারা জানান, প্রতিটি ইউনিট এখন আরও গতিশীলভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে, বিশেষ করে দুর্গম এলাকা ও দ্রুতগামী অভিযানে এটি গুরুত্বপূর্ণ সমর্থন দেবে।

আইন-শৃঙ্খলা রক্ষার সামগ্রিক চিত্র উন্নত করার প্রচেষ্টায় মাগুরা জেলা পুলিশের এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। নতুন যানবাহন প্রাপ্তির মাধ্যমে পুলিশের মাঠ পর্যায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে বলেও আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo