ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আন্তনগর ৭৮৩ নাম্বার (আপ) টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জাহাঙ্গীর আলম সরদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর ঈশ্বরদী শহরের পোস্ট আলী মোড় এলাকার ঈমান আলী সরদারের ছেলে। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে।
ঈশ্বরদী রেলগেট রিলে ইন্টারলকিং রেলগেটের গেটকিপার ফাহিম হোসেন জানান, রোববার (২৩ নভেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আন্তনগর ৭৮৩ নাম্বার (আপ) টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঈশ্বরদী রেলগেট ইন্টারলকিং রেলগেট অতিক্রম করে ঈশ্বরদী জংশন স্টেশনে যাচ্ছিলো। রেললাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে শরীর থেকে মাথা, বাম পা দিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, রাজশাহী অভিমুখী আন্তনগর ৭৮৩ নাম্বার (আপ) টুঙ্গিপাড়া এক্সপ্রেসে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় ইউডি মামলা নথিভুক্ত হয়েছে।
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

মন্তব্য (০)