ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সফরে আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় আসছেন তিনি। বাংলাদেশে এটি তার প্রথম সরকারি সফর।
মূলত, চার দিনের (২০-২৪ নভেম্বর) সফরে ঢাকায় পৌঁছে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করার কথা রয়েছে কমনওয়েলথ মহাসচিবের। এর মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ছাড়াও হাইকমিশনার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য প্রতিনিধিরাও রয়েছেন।
বৈঠকে পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যার মধ্যে আছে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন এবং সমৃদ্ধির জন্য জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় অগ্রগতিকে সমর্থনে চলমান সম্পৃক্ততা আরও গভীর করা।
সফরের আগে এক বিবৃতিতে মহাসচিব বোটচওয়ে বলেন, স্বাধীনতার পরপরই কমনওয়েলথে যোগ দেয়া বাংলাদেশ সংগঠনটির জন্য এক গুরুত্বপূর্ণ অংশীদার।
তিনি বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতির জন্য শুভকামনা জানান এবং তাদের গণতান্ত্রিক যাত্রায় কমনওয়েলথের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)